ক্রাইম ব্লক

আড়শায় বিদ্যুৎ চুরির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আড়শা থানার সাঁওতালডি গ্রামের ঘটনা। মঙ্গলবার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আড়শা থানায় অভিযোগ দায়ের করেছে আড়শা বিদ্যুৎ দপ্তর।
আড়শায় বিদ্যুৎ চুরির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,আড়শা:

বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আড়শা থানার সাঁওতালডি গ্রামের ঘটনা। মঙ্গলবার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আড়শা থানায় অভিযোগ দায়ের করেছে  আড়শা বিদ্যুৎ দপ্তর।  
অভিযোগ, ওই ব্যক্তি বেআইনি ভাবে হুকিং করে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করছিল। বিদ্যুৎ দফতর অভিযান চালিয়ে ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে  আড়শা থানার পুলিশ। বিদ্যুৎ দফতর জানিয়েছে, বিদ্যুৎ চুরি রুখতে এই রকম অভিযান নিয়মিত চালানো হবে ।