ব্লক

কড়াডির করম সমাবেশে এসে দুর্ঘটনায় নিহত, প্রয়াতের বাড়িতে কুড়মি সমাজের নেতা কর্মীরা

আদিবাসী কুড়মি সমাজের ডাকে কড়াডির করম পরবতীআ জড়ুআহি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দীপক মাহাতোর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্যামাপদ মাহাতোও। ঘটনায় শোকের ছায়া নেমেছে কুড়মি সমাজে।
কড়াডির করম সমাবেশে এসে দুর্ঘটনায় নিহত,  প্রয়াতের বাড়িতে কুড়মি সমাজের নেতা কর্মীরা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আদিবাসী কুড়মি সমাজের ডাকে কড়াডির করম পরবতীআ জড়ুআহি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক  দুর্ঘটনায় মৃত্যু হল দীপক মাহাতোর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্যামাপদ মাহাতোও। ঘটনায় শোকের ছায়া নেমেছে কুড়মি সমাজে।সমাজমাধ্যমে আদিবাসী কুড়মি সমাজের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতো লেখেন, একজন মানুষের মৃত্যু শুধু একটি পরিবারের একজন সদস্যকে কেড়ে নেয় না, ভেঙে দেয় একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ। সমাজের ক্ষতি বড়, কিন্তু আপনজন হারানোর শূন্যতা তার চেয়েও গভীর। তিনি আরও লেখেন, করম পরবতীআ জড়ুআহি থেকে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত হন দীপক মাহাতো ও শ্যামাপদ মাহাতো। পরে দীপকবাবুর মৃত্যুর খবর আসে।
কুড়মি সমাজ সূত্রে জানা গিয়েছে, প্রয়াত দীপক মাহাতোর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। সোমবার তাঁর বাড়িতে যান আদিবাসী কুড়মি সমাজের নেতা-কর্মীরা। সেখানে প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তাঁরা। উল্লেখ্য রবিবার পুরুলিয়া ১ নং ব্লকের কড়াডি মাঠে আয়োজিত হয় করম মহা-সমাবেশ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।