নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি :
সাইবার প্রতারণার ফাঁদে পড়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৮৩ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি। সাঁতুড়ি থানা এলাকার ঘটনা ।
ওই ব্যক্তি সাঁতুড়ি থানার পুলিশকে জানান ,গত ২ জুলাই অজ্ঞাত পরিচয় নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপার থেকে এক ব্যক্তি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের কর্মী হিসেবে পরিচয় দেন। তা বিশ্বাস করে তাকে বেশ কিছু ব্যক্তিগত তথ্য দিয়েছিলেন। পরে তিনি দেখেন তিন ধাপে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ব্যাঙ্কের লেনদেনের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।