নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
জখম একটি বাজ পাখি উদ্ধার করল নিতুড়িয়া বন দফতরের কর্মীরা। রবিবার বিকেলে নিতুড়িয়া থানার সরবড়ি এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, রাস্তার ধারে পাখিটিকে পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। তারপরেই খবর দেওয়া হয় কংসাবতী উত্তর বন বিভাগের রঘুনাথপুর রেঞ্জ কার্যালয়ে। সেখান থেকে বনকর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যান। আপাতত বন দফতরের পর্যবেক্ষণে রাখা হয়েছে পাখিটিকে।