নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
যথাযথ মর্যাদা, উদ্দীপনা ও দেশপ্রেমের আবহে পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস। শনিবার জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম, পুলিশ সুপার কুমার শানি রাজ। এই অনুষ্ঠানকে ঘিরে পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাশাসক সুধীর কোন্থম তাঁর বক্তব্যে বলেন, "স্বাধীনতা সংগ্রামের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জেলাবাসীকে ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি সেইসব মহান বীর সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সহ প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্প প্রতিটি মানুষের কাছে স্বচ্ছভাবে পৌঁছে দিতে পুরুলিয়া জেলা প্রশাসন বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টাই হবে আমাদের পুরুলিয়ার সার্বিক উন্নয়নের মূল শক্তি"। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে জেলাশাসক ও পুলিশ সুপার প্রশাসনিক ভবন প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন।