ক্রাইম ব্লক

গায়ে গরম তেল! হুড়ায় বৃদ্ধ বাবা মাকে মারধরের অভিযোগ গুণধর ছেলে-বৌমার বিরুদ্ধে

বৃদ্ধ বাবা - মাকে মারধরের অভিযোগ উঠল 'গুণধর ' ছেলে ও বৌমার বিরুদ্ধে। হুড়া থানার পুঞ্চাডি গ্রামের ঘটনা।
গায়ে গরম তেল! হুড়ায় বৃদ্ধ বাবা মাকে মারধরের অভিযোগ গুণধর ছেলে-বৌমার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,হুড়া:

বৃদ্ধ বাবা - মাকে মারধরের অভিযোগ উঠল 'গুণধর ' ছেলে ও বৌমার বিরুদ্ধে। হুড়া থানার পুঞ্চাডি গ্রামের ঘটনা। 
পুঞ্চাডি গ্রামের বাসিন্দা  নিমাই চট্টোপাধ্যায় এই মর্মে সোমবার হুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি পুলিশকে  জানান , রবিবার সন্ধ্যায় তার ছেলে বিশ্বনাথ মদ্যপান করে এসে তাকে বেধড়ক মারধর করে। পাশাপশি বৌমা দীপিকা তার গলা টিপে ধরে । ওই সময় স্বামীকে বাঁচাতে গেলে বৃদ্ধা বাসন্তী চট্টোপাধ্যায়কেও অভিযুক্তরা মারধর করে বলে দাবি। পাশাপশি ওই বৃদ্ধ বাবা - মাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে।  তিনি আরও জানান, এর পূর্বেও শনিবার অভিযুক্ত বৌমা গায়ে গরম তেল ছুঁড়ে দিয়েছিল । নিমাই বাবু পুলিশের কাছে আবেদন জানান,  যাতে এই ঘটনায় ছেলে ও বৌমার শাস্তি হয়। পাশাপশি তিনি বলেন ছেলে-বৌমা ওই বাড়ি ছেড়ে চলে গেলে বৃদ্ধ বয়সে শান্তিতে বাঁচতে পারবে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।