নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
বাড়ি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে বরাবাজার থানার সচানডি গ্রামের ঘটনা। এদিন বাড়ির মধ্যেই ওই বৃদ্ধকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন বাড়ির লোকজন। দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।