ক্রাইম ব্লক

বরাবাজারে চিকিৎসক নিগ্রহ , গ্রেফতার ৩

সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিগ্রহের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হল বরাবাজারের সিন্দরি গ্রামের বাসিন্দা রোহিত সূত্রধর,সুদীপ সূত্রধর এবং শুভদীপ সূত্রধর।
বরাবাজারে চিকিৎসক নিগ্রহ , গ্রেফতার ৩

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিগ্রহের  ঘটনায় তিন জনকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হল বরাবাজারের সিন্দরি গ্রামের বাসিন্দা রোহিত সূত্রধর,সুদীপ সূত্রধর এবং শুভদীপ সূত্রধর। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক পুলিশকে জানান , সোমবার রাতে এক যুবক পায়ে ব্যাথার কারণে তার আবাসনে চিকিৎসা করাতে আসেন। ওই সময় তাকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। তারপরে ওই যুবক সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই সে আরও চারজনকে সঙ্গে নিয়ে তার আবাসনে এসে দরজায় ধাক্কা দিতে শুরু করে। যার ফলে দরজার আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। এছাড়াও তাকে উদ্যেশ্য করে গালিগালাজ এবং হেনস্থা করা হয় বলে তাঁর দাবি । তারপরেই চিকিৎসক বরাবাজার থানায় অজ্ঞাত পরিচয় পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রাতেই তিনজন গ্রেফতার করে।