সাধারণ খবর ব্লক

হারিয়ে যাওয়া যুবককে সুদূর ওড়িশা থেকে খুঁজে আনলো জেলা পুলিশ

নিখোঁজ হওয়ার দীর্ঘ ৫১ দিন পর, টানা তল্লাশি চালিয়ে পুরুলিয়ার এক বাসিন্দাকে ওড়িশা থেকে উদ্ধার করল বাঘমুণ্ডি থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মধুসূদন কুমার (৪০)। তিনি বাঘমুন্ডি থানার লালডির বাসিন্দা। পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।
হারিয়ে যাওয়া যুবককে সুদূর ওড়িশা থেকে খুঁজে আনলো জেলা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

নিখোঁজ হওয়ার দীর্ঘ ৫১ দিন পর, টানা তল্লাশি চালিয়ে পুরুলিয়ার এক বাসিন্দাকে ওড়িশা থেকে উদ্ধার করল বাঘমুণ্ডি থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মধুসূদন কুমার (৪০)। তিনি বাঘমুন্ডি থানার লালডির বাসিন্দা। পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসের ২১ তারিখে ঝাড়খণ্ডের চান্ডিল রেলওয়ে স্টেশন থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান মধুসূদনবাবু। তাঁর খোঁজ না পেয়ে পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বাঘমুণ্ডি থানার পুলিশ তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু করে।

তদন্তের স্বার্থে পার্শ্ববর্তী রাজ্যগুলির পুলিশের সঙ্গেও যোগাযোগ স্থাপন করা হয়। অবশেষে দীর্ঘ ৫১ দিনের প্রচেষ্টা এবং আন্তঃরাজ্য পুলিশের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ওড়িশার ঢেঙ্কানল জেলার কাকনাহাদ এলাকায় মধুসূদন কুমারের খোঁজ পায় পুলিশ। সেখান থেকেই তাঁকে সফলভাবে উদ্ধার করা হয়‌।

উদ্ধারের পর  প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়ার পরে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় মধুসূদনবাবুকে তাঁর পরিবারের হাতে তুলে দেয় বাঘমুণ্ডি থানার পুলিশ।