নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
লোকালয়ে চলে আসা একটি হরিণকে উদ্ধার করল বনদফতর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝালদা রেঞ্জের ওনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জঙ্গল থেকে হরিণটি গ্রামের মধ্যে চলে আসে। সেটিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দেন গ্রামবাসীরা । পরে ঝালদা রেঞ্জের বন কর্মীরা গ্রামে পৌঁছে মাঝ বয়সী ওই চিতল হরিণটিকে উদ্ধার করে প্রথমে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। সুস্থ থাকায় তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন বনদফতর।