সাধারণ খবর ব্লক

মুহূর্তের অসাবধানতায় বলরামপুরে জলে তলিয়ে গেলো শিশু

কয়েক মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে গেল চরম মর্মান্তিক দুর্ঘটনা। চোখের আড়াল হতেই বাড়ির পাশের ডোবার জলে ডুবে প্রাণ হারাল মাত্র ১৪ মাসের এক শিশুপুত্র। সোমবার সকালে পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের সামুরডি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
মুহূর্তের অসাবধানতায় বলরামপুরে জলে তলিয়ে গেলো শিশু

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

কয়েক মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে গেল চরম মর্মান্তিক দুর্ঘটনা। চোখের আড়াল হতেই বাড়ির পাশের ডোবার জলে ডুবে প্রাণ হারাল মাত্র ১৪ মাসের এক শিশুপুত্র। সোমবার সকালে পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের সামুরডি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম সায়ন হেমব্রম।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল  নাগাদ ঘটনাটি ঘটে। শিশুটির বাড়ির লোকজন ঘরের কাজে ব্যস্ত ছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে।   সাংসারিক কাজকর্মের ব্যস্ততায় কয়েক মুহূর্তের জন্য শিশুটি সকলের নজরের আড়ালে চলে যায়। হামাগুড়ি দিয়ে চলতে চলতে একসময় সে সোজা বাড়ির একেবারেই সংলগ্ন ডোবাটির কাছে পৌঁছে যায় এবং দুর্ঘটনাবশত জলে পড়ে যায়।

কিছুক্ষণ পর সন্তানকে না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ডোবা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিবরণ পেয়ে বলরামপুর থানার পুলিশ বাঁশগড় হাসপাতালে পৌঁছায় এবং শিশুটির দেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।