নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে চুরির ঘটনা ঘটল বরাবাজারে । ঘটনায় আলমারি ভেঙে প্রায় ৪ লক্ষ টাকার অলংকার চুরি করার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। বরাবাজার থানার বেড়াদা গ্রামের ঘটনা।
বেড়াদা গ্রামের বাসিন্দা প্রফুল্ল মাহাতো বরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, গত শুক্রবার সকালে বাড়িতে থাকা একটি আলমারি খোলা অবস্থায় দেখতে পান। সেখানে তার স্ত্রীর প্রায় চার লক্ষ টাকা মূল্যের বিভিন্ন সোনার অলংকার ছিল। সেগুলি কে বা কারা চুরি করে পালিয়েছে। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।