ক্রাইম শহর

রঘুনাথপুরে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরি, গ্রেফতার ১

এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অরূপ বাউরি। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার উত্তর ধাদকা এলাকায়। ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
রঘুনাথপুরে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরি, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অরূপ বাউরি। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার উত্তর ধাদকা এলাকায়। ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রঘুনাথপুর থানার চাঁদড়া গ্রামের বাসিন্দা সুকান্ত দিগারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সুকান্ত বাবু পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। ঘটনার দিন তিনি রঘুনাথপুর থানায় ডিউটিতে ছিলেন। অভিযোগ মধ্যরাতে দুষ্কৃতীরা তার বাড়ি থেকে নগদ দশ হাজার টাকা ছাড়াও লক্ষাধিক টাকার সোনা ও রুপোর অলংকার চুরি করে।
ধৃতকে হেফাজতে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপশি এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেই বিষয়ে খোঁজ শুরু করেছে রঘুনাথপুর পুলিশ।