নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সম্প্রতি ফরওয়ার্ড ব্লক দল নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখালো ফরওয়ার্ড ব্লকের শাখা সংগঠন 'যুবলীগ'। বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের আড়শা ব্লক যুবলীগের উদ্যোগে আড়শার দলীয় কার্যালয়ে তাঁরা বিক্ষোভ দেখায়। কর্মসূচি থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ফরওয়ার্ড ব্লক দল সম্পর্কে কুরুচিকর মন্তব্য প্রত্যাহার করে নিংশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়। উপস্থিত ছিলেন যুবলীগের ব্লক সভাপতি রমেশ চন্দ্র মাঝি, সম্পাদক দিলীপ মাহাত , লোকাল কমিটির সম্পাদক মধুসূদন সিংহ, সদস্য সুবল চন্দ্র ওঝা, মানিক মাঝি প্রমুখ।