ক্রাইম শহর

দিনদুপুরে মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা, চাঞ্চল্য রঘুনাথপুরে

রঘুনাথপুর শহরে দিনদুপুরে এক মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা। ঘটনায় বাইকে থাকা দুই ছিনতাইকারীর খপ্পর থেকে বরাত জোরে বাঁচলেন এক মহিলা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রঘুনাথপুররের বারিকবাঁধ এলাকার সূর্যসেন পল্লীতে।
দিনদুপুরে মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা, চাঞ্চল্য রঘুনাথপুরে

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

রঘুনাথপুর শহরে দিনদুপুরে এক মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা। ঘটনায় বাইকে থাকা দুই ছিনতাইকারীর খপ্পর থেকে বরাত জোরে বাঁচলেন এক মহিলা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রঘুনাথপুররের বারিকবাঁধ এলাকার সূর্যসেন পল্লীতে।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি এবং তার ননদ বাজার করে টোটো থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন। ওই সময় গলির রাস্তার মধ্যে নম্বর প্লেট বিহীন একটি  বাইকে থাকা  অপরিচিত দু'জন যুবক তাদের নজর করতে থাকে। পরে একজন তার গলায় থাকা সোনার হারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে ওই মহিলা তাকে ধাক্কা দিলে তারা বেগতিক বুঝে বাইক নিয়ে চম্পট দেয়।  পরে রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে রঘুনাথপুর থানার পুলিশ।

ছবি : সিসি ক্যামেরায় ধরা পড়া দুই দুস্কৃতী।