সাধারণ খবর ব্লক

নদীর জল কমতেই ফের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো গড়লেন আড়শার গ্রামবাসীরা

নদীর জল কমতেই আড়শা ব্লকের বামুনডিহা কংসাবতী নদী ঘাটে ফের বাঁশের সাঁকো গড়লেন বাসিন্দারা। শনিবার সর্বসাধারণের জন্য সাঁকোটি পুনরায় খুলে দেওয়া হয়। সম্প্রতি নিম্নচাপের টানা বৃষ্টিতে নদীতে বান আসায় খুলে ফেলা হয়েছিল সাঁকোটি। তার জেরে চরম সমস্যায় পড়েছিলেন আড়শা ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের ৩০-৪০টি গ্রামের মানুষ।
নদীর জল কমতেই ফের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো গড়লেন আড়শার গ্রামবাসীরা

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

নদীর জল কমতেই আড়শা ব্লকের বামুনডিহা কংসাবতী নদী ঘাটে ফের বাঁশের সাঁকো গড়লেন বাসিন্দারা। শনিবার সর্বসাধারণের জন্য সাঁকোটি পুনরায় খুলে দেওয়া হয়। সম্প্রতি নিম্নচাপের টানা বৃষ্টিতে নদীতে বান আসায় খুলে ফেলা হয়েছিল সাঁকোটি। তার জেরে চরম সমস্যায় পড়েছিলেন আড়শা ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের ৩০-৪০টি গ্রামের মানুষ। যাতায়াতে ভোগান্তির শেষ ছিল না।
অবশেষে জল কমতেই এলাকার একাংশ মানুষের স্বেচ্ছাশ্রমে ফের তৈরি করা হল বাঁশের সাঁকো। স্থানীয়দের উদ্যোগেই আবার চালু হল পারাপার।
প্রসঙ্গত, প্রায় এক দশক ধরে এই ঘাটে সেতুর কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে রাজ্যে পালাবদলের পরেই এলাকার বিধায়ক জলধর মাহাতো পুনরায় সেতু নির্মাণে উদ্যোগী হয়েছেন ।