নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
অবৈধভাবে বাড়িতে পেট্রোল মজুত রাখার অভিযোগে দুজন ব্যক্তিকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম চিত্তরঞ্জন গঁরাই ও চিত্তরঞ্জন মন্ডল। তাদের বাড়ি ঝালদা থানার ইলু গ্রামে। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার ইলু গ্রামে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে দু'জনের কাছ থেকে ১৬টি প্লাষ্টিকের জারে প্রায় ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পেট্রোল বিক্রির কোনো অনুমতি না থাকায় গ্রেফতার করা হয় তাদের।