ক্রাইম শহর

পুরুলিয়া শহরে চুরির ঘটনায় গ্রেফতার ১

পুরুলিয়া শহরে একটি বাড়ির তালা ভেঙে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সাইয়েদ জুম্মন ওরফে শেখ সাদ্দাম । তার বাড়ি পুরুলিয়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের জে কে কলেজ রোডের কসাই মহল্লায়।
পুরুলিয়া শহরে চুরির ঘটনায় গ্রেফতার  ১

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

শহরে একটি বাড়ির তালা ভেঙে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সাইয়েদ জুম্মন ওরফে শেখ সাদ্দাম । তার বাড়ি পুরুলিয়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের জে কে কলেজ রোডের কসাই মহল্লায়। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার পুরুলিয়া সদর থানায় সাইয়েদের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ দায়ের করেন পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের চুনাভাটি এলাকার বাসিন্দা বাবু আলি। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছিলেন ,গত বুধবার রাতে তার বাড়ির তালা ভেঙে নগদ এক লাখ টাকা ও সোনার অলংকার চুরি হয় । কিন্তু চুরি করে পালানোর সময় অভিযুক্তকে চিনে ফেলেন অভিযোগকারী। তাছাড়াও অভিযুক্ত ব্যক্তি পালানোর সময় বাবু আলির বাড়িতে তার টুপি ও একটি গামছা পড়ে যায়। অভিযোগকারীর দাবি অভিযুক্ত ব্যক্তি তার পাশের বাড়িতে ভাড়ায় থাকত।