ক্রাইম ব্লক

বাঘমুন্ডিতে বাইক থামিয়ে টাকা লুঠের ঘটনায় গ্রেফতার ১

বাইক থামিয়ে এক যুবকের কাছ থেকে টাকা লুঠের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শরনম মাছুয়ার ওরফে সদানন্দ। তার বাড়ি বাঘমুন্ডি থানার পেড়েতোড়াং গ্রামে।
বাঘমুন্ডিতে বাইক থামিয়ে টাকা লুঠের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

বাইক থামিয়ে এক যুবকের কাছ থেকে টাকা লুঠের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শরনম মাছুয়ার ওরফে সদানন্দ। তার বাড়ি বাঘমুন্ডি থানার পেড়েতোড়াং গ্রামে।

জানা গিয়েছে, গত ৭ মে বাঘমুন্ডির সিন্দরী গ্রামের বাসিন্দা আসরাফ আনসারী বাঘমুন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছিলেন ২ মে সন্ধ্যায় বুড়দা গ্রাম থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝ পথে রথট্যাঁড় গ্রামে  চার ব্যক্তি  বাইক থামিয়ে  তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত  করে তার কাছে থাকা ৬ হাজার টাকা লুঠ করে। পরে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন ।সেখানে প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।