অন্যান্য ব্লক

অরণ্য সপ্তাহে অনন্য স্টাডি ট্যুর ঝালদায়

স্টাডি ট্যুরে বনবিভাগের বিশেষজ্ঞ ও প্রশিক্ষকেরা অত্যন্ত সহজ সরল ভাষায় চারা গাছ তৈরি, তার রক্ষণাবেক্ষণ, মাটি প্রস্তুতকরণ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ চেনার উপায় শিক্ষার্থীদের সামনে প্র্যাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে তুলে ধরেন।
অরণ্য সপ্তাহে অনন্য স্টাডি ট্যুর ঝালদায়

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

চলতি অরণ্য সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি নিয়ে আসতে এবং পরিবেশ সচেতনতা বাড়াতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো ঝালদায়।  ঝালদা সেন্ট্রাল নার্সারিতে আয়োজিত হলো একটি অনন্য স্টাডি ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণ। এই কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের ৯৪ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাঁদের গাইড করতে এই ভ্রমণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৬ জন জীববিজ্ঞান শিক্ষক।

নার্সারি চত্বরে শিক্ষার্থীদের জন্য ‘নার্সারির বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রতিপালন’ বিষয়ক একটি বিশেষ  পরিচিতিমূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে বনবিভাগের বিশেষজ্ঞ ও প্রশিক্ষকেরা অত্যন্ত সহজ সরল ভাষায় চারা গাছ তৈরি, তার রক্ষণাবেক্ষণ, মাটি প্রস্তুতকরণ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ চেনার উপায় শিক্ষার্থীদের সামনে প্র্যাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে তুলে ধরেন।