নিজস্ব প্রতিনিধি, আড়শা:
দু'দিনের ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মশালা শেষ হল আড়শায়। শনিবার ও রবিবার জয়পুর বিধানসভার বিজেপি ১ নম্বর মন্ডলের উদ্যোগে আড়শা কলেজে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দলীয় নেতা-কর্মীরা।
জানা গিয়েছে, সংগঠনের আদর্শ, সাংগঠনিক কাজের পদ্ধতি, বুথ পরিচালনা এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মশালায়। উপস্থিত ছিলেন জয়পুর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ মাহাতো, বিজেপির রাজ্য নেতা শ্রীপতি মাহাতো, জেলা সহ-সভাপতি সেবাদাস গোপ, জয়পুর বিধানসভার ১ নম্বর মণ্ডল সভাপতি সুভাষ মাহালি-সহ অন্যান্য নেতৃত্ব।