নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
স্কোয়াল ফ্রন্টের প্রভাবে শনিবারও স্বস্তির আবহাওয়া বজায় থাকল পুরুলিয়ায়। ৩০ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি। গড় বৃষ্টিপাত হয়েছে ৭.২৫ মিলিমিটার।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে ২৭.৪ মিমি এবং বাঘমুণ্ডিতে ২৬.২ মিমি। সকাল থেকে মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টির কারণে তাপমাত্রা বাড়ার সুযোগ পায়নি।
কয়েক দিন আগেও যেখানে পারদ ৪১ ডিগ্রি ছুঁয়েছিল, সেখানে মে মাসের শেষপ্রান্তে পুরুলিয়ার আবহাওয়ায় এখন একেবারে বর্ষার আমেজ।