পর্যটন অন্যান্য ব্লক

সরকারি জমিতে রিসর্টের রাস্তা,নজরে আসতেই সেই জমিতে গাছ লাগালো ব্লক প্রশাসন

শনিবার 'একটি গাছ মায়ের নামে' এই প্রকল্পে ৫০ টি গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো, বিডিও আর্য্য তা।
সরকারি জমিতে রিসর্টের রাস্তা,নজরে আসতেই সেই জমিতে গাছ লাগালো ব্লক প্রশাসন

 


নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

সরকারি জমি দখল করে পর্যটন প্রকল্পের রাস্তা তৈরির অভিযোগ উঠেছিল। অবশেষে সেই জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলো বাঘমুন্ডি ব্লক প্রশাসন। শনিবার বাঘমুন্ডি ব্লক প্রশাসন, বন দপ্তর সেখানে গিয়ে বৃক্ষরোপন করে। অযোধ্যা হিলটপের কচুরিরাখা এলাকার ঘটনা।

জানা গিয়েছে , ঘটনাটি নজরে আসার পরেই ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আধিকারিকরা সেখানে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন । তারপরেই সেই জায়গায় গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয় । শনিবার 'একটি গাছ মায়ের নামে' এই প্রকল্পে ৫০ টি গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো, বিডিও আর্য্য তা।