রাজনীতি ব্লক

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির খাসতালুকে অন্নপূর্ণা যোজনার বিশাল ধন্যবাদ মিছিল

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়জয়কার তো ছিলই মিছিলে, সঙ্গে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকেও ধন্যবাদ জানান তাঁরা। ঝালদা ১ নং ব্লকের ইচাগ। কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতোর খাস তালুকে অন্নপূর্ণা ম্যাজিক দেখালেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো।
পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির খাসতালুকে অন্নপূর্ণা যোজনার বিশাল ধন্যবাদ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


অন্নপূর্ণা  যোজনা নিয়ে কি কেবলই বিক্ষোভ? না। বিজেপি সরকারের নয়া প্রকল্পে নারী ক্ষমতায়নের দিশা দেখা দিয়েছে, এমন মন্তব্য করে জেলার শহর থেকে গ্রাম মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেখা গেল ধন্যবাদ জ্ঞাপক মিছিল। বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নং ব্লকের হেঁসাহাতু অঞ্চলের ব্রজপুর গ্রামে বুধবার দেখা গেল অভিনন্দন মিছিলে এলাকার মহিলাদের সোৎসাহ অংশগ্রহণ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়জয়কার তো ছিলই মিছিলে, সঙ্গে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকেও ধন্যবাদ জানান তাঁরা। ঝালদা ১ নং ব্লকের ইচাগ। কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতোর খাস তালুকে অন্নপূর্ণা ম্যাজিক দেখালেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো। কাতারে কাতারে মহিলারা যোগ দিয়েছেন মিছিলে। ঝালদা শহরেও বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বিশাল মিছিল আয়োজিত হয়। এখানেও ছিলেন শঙ্কর মাহাতো।