সাধারণ খবর রাজনীতি শহর

মহালয়ায় পুরুলিয়ায় সঙ্ঘের পদ সঞ্চালন, পা মেলালেন বিধায়ক সুদীপ

মহালয়ার সকালে পদ সঞ্চালন যাত্রায় মাতলো পুরুলিয়া শহর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে শনিবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।
মহালয়ায় পুরুলিয়ায় সঙ্ঘের পদ সঞ্চালন, পা মেলালেন বিধায়ক সুদীপ

 


নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

মহালয়ার সকালে পদ সঞ্চালন যাত্রায় মাতলো পুরুলিয়া শহর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে শনিবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সঙ্ঘের ঐতিহ্যবাহী এই পদ সঞ্চালনের মধ্য দিয়ে শৃঙ্খলা ও সাংগঠনিক সংহতির বার্তা তুলে ধরেন স্বয়ংসেবকেরা।

১৯২৫ সালের বিজয়া দশমীতে প্রতিষ্ঠিত হয়েছিল আরএসএস। ২০২৫ সালের বিজয়া দশমী থেকে ২০২৬ সালের বিজয়া দশমী—এই সময়কাল জুড়ে শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি চলছে। পদ সঞ্চালন, যুব সম্মেলন এবং হিন্দু ঐক্য সভার মতো কর্মসূচির মাধ্যমে সংগঠনের শতবর্ষ উদ্‌যাপনকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সঙ্ঘের ঐতিহ্যবাহী কর্মসূচিগুলির অন্যতম পদ সঞ্চালন বা রুট মার্চ। সারিবদ্ধ ভাবে নির্দিষ্ট ছন্দে পথ চলার এই আয়োজনকে সংগঠনের শৃঙ্খলা ও সংহতির প্রতীক হিসেবে দেখা হয়। শতবর্ষ উদ্‌যাপনের আবহে পুরুলিয়া শহরেও সেই কর্মসূচি ঘিরে উৎসাহ দেখা যায়।