নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বৃহস্পতিবার ফের বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ২৭ আগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১৯.২৬ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে—১০২ মিলিমিটার। বলরামপুরে ৫২.২, নিতুড়িয়ায় ১৮.৪, পুঞ্চায় ১২.৬ এবং কাশিপুরে ১২.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
এছাড়া হাতোয়াড়ায় ১১, মানবাজারে ১০.২, সাঁতুড়িতে ১০.৬, হুড়ায় ৯.২ এবং পাড়ায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জয়পুরে বৃষ্টি রেকর্ড হয়নি।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে বর্ষার শেষভাগে পুরুলিয়ার বৃষ্টির ঘাটতি আরও কমার সম্ভাবনা রয়েছে।