উৎসবের আলোয় সাধারণ খবর ব্লক

পুজোর আগে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র, অষ্টম বর্ষে ‘সবার পুজো’ গড়জয়পুর স্মাইল ফাউন্ডেশনের

পুজোর আনন্দ ভাগ করে নিতে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল গড়জয়পুর স্মাইল ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে অষ্টম বর্ষে আয়োজিত ‘সবার পুজো’ কর্মসূচির আওতায় এই বস্ত্র বিতরণ করা হয়।
পুজোর আগে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র, অষ্টম বর্ষে ‘সবার পুজো’ গড়জয়পুর স্মাইল ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিনিধি , জয়পুর:

পুজোর আনন্দ ভাগ করে নিতে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল গড়জয়পুর স্মাইল ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে অষ্টম বর্ষে আয়োজিত ‘সবার পুজো’ কর্মসূচির আওতায় এই বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের জয়েন্ট বিডিও সমর মুর্মু। তিনি নিজে অনেকের হাতে নতুন বস্ত্র তুলে দেন। সংগঠনের এই ধারাবাহিক সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসাও করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সভাপতি, সংগঠনের সদস্য এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য ও শুভানুধ্যায়ীদের নিজস্ব চাঁদা এবং সহযোগিতায় প্রতি বছর এই কর্মসূচির আয়োজন করা হয়। পুজোর আনন্দ থেকে যাতে এলাকার দরিদ্র মানুষ বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন সংগঠনের সদস্যরা।