নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
রাস্তার পাশ থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ । পুলিশ জানায় , মৃতের নাম বংশী রুহিদাস (৫৭)। তার বাড়ি মানবাজার থানার জামগড়িয়া গ্রামে।
জানা গিয়েছে,শনিবার রাতে গোপালনগর গ্রামের অদূরে ওই প্রৌঢ়কে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই খবর দেওয়া হয় মানবাজার থানায় । পুলিশ এসে তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।