নিজস্ব প্রতিনিধি, আড়শা:
জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতোর সেবাকেন্দ্র চালু হল আড়শায় । শুক্রবার আড়শা থানার করন্ডি মোড়ে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ মাহাতো, জেলা বিজেপির সম্পাদক প্রসেনজিৎ কুমার, জেলা সহ-সভাপতি সেবাদাস গোপ এবং জয়পুর বিধানসভার ১ নম্বর মণ্ডল সভাপতি সুভাষ মাহালী-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। এদিন সাংসদ জ্যোতির্ময় মাহাতো জানান, ‘‘এই সেবা কেন্দ্রে এলাকার সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন।" পাশাপাশি আবাস যোজনা প্রকল্পে জেলায় প্রায় তিন লক্ষ আবাস তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।