রাজনীতি ব্লক

অন্নপূর্ণা সমুদ্রে জয়পুরে হাঁটলেন বিধায়ক বিশ্বজিৎ

বৃহস্পতিবার জয়পুর বিধানসভার বড়তোলিয়া গ্রামে মহিলাদের বিশাল মিছিল ছিল চোখে পড়ার মতো। হাতে ব্যানার, পোস্টার ও মুখে ছিল ধন্যবাদ সূচক স্লোগান। মিছিলে মহিলাদের সাথে হাঁটেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো সহ কার্যকর্তারা।
অন্নপূর্ণা সমুদ্রে জয়পুরে হাঁটলেন বিধায়ক বিশ্বজিৎ

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি সরকার। ঘোষণা ছিল, ক্ষমতায় এলেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন। সেই প্রতিশ্রুতিতেই আস্থা রেখে বিপুল সংখ্যক মহিলা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় এনেছেন।
মহিলাদের সেই আশীর্বাদ ভোলেনি নতুন সরকার। ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা জেলার মহিলাদের অ্যাকাউন্টেও ঢুকেছে।

সরকারের এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে খুশির হাওয়া। বিভিন্ন জেলায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিজয় মিছিল ও ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার জয়পুর বিধানসভার বড়তোলিয়া গ্রামে মহিলাদের বিশাল মিছিল ছিল চোখে পড়ার মতো। হাতে ব্যানার, পোস্টার ও মুখে ছিল ধন্যবাদ সূচক স্লোগান। মিছিলে মহিলাদের সাথে হাঁটেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো সহ  কার্যকর্তারা।

এককথায় অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে কার্যত উৎসবের মেজাজ পুরুলিয়ার গ্রামে গ্রামে।