রাজনীতি শহর

মোদীর প্রতিশ্রুতিতে ঝালমুড়ি মিষ্টি বিতরণ পুরুলিয়া ভারত সেবাশ্রমে

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার ৯টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী । সেই আবহেই সোমবারের এই কর্মসূচি ঘিরে শহরের এই এলাকায় দেখা যায় তুমুল কৌতূহল।
মোদীর প্রতিশ্রুতিতে ঝালমুড়ি মিষ্টি বিতরণ পুরুলিয়া ভারত সেবাশ্রমে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

প্রতিশ্রুতি ছিলো স্বয়ং প্রধানমন্ত্রীর। রাজ্যে ক্ষমতার পালাবদল হলে ঝালমুড়ির সঙ্গে মিষ্টি বিতরণ করা হবে। রাজ্যে নতুন সরকারের শপথ নেওয়ার পর মানুষের সঙ্গে আবেগ ভাগ করে নিতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘ। সোমবার পুরুলিয়া শহরের ভারত সেবাশ্রম সংঘ মন্দিরের বাইরে পথচলতি মানুষদের হাতে ঝালমুড়ির সঙ্গে লাড্ডু তুলে দেওয়া হয়।
উদ্যোক্তারা বলছেন, এই উদ্যোগ  শুধুমাত্র মিষ্টি  বিতরণ নয়, বরং রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের মধ্যে যে নতুন প্রত্যাশা ও উৎসাহ তৈরি হয়েছে, তারই প্রতীকী প্রকাশ। যেন প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে অগ্রণী ভূমিকা নিল ভারত সেবাশ্রম।
পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ বলেন,
“মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। রাজ্যে নতুন সরকার গঠনের পর সাধারণ মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, সেই আনন্দ ভাগ করে নিতেই এই ছোট উদ্যোগ। সমাজের সবস্তরের মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

জেলা বিজেপি সহ সভাপতি গৌতম রায় বলেন, “পুরুলিয়ার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সাধারণ মানুষের উৎসাহ ও উচ্ছ্বাসই আজকের এই কর্মসূচিতে প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সামনে রেখে মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে।”