নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম আদালত মাহাতো (৩৬)। তার বাড়ি বরাবাজার থানার বিশকুদরা গ্রামে।
স্থানীয় মানুষজন এদিন গ্রামের অদূরে একটি পলাশ গাছের ডালে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। তারপরেই খবর দেওয়া হয় বরাবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ।