নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
নদী থেকে বেআইনিভাবে বালি তোলার কারবার রুখতে বড়সড় সাফল্য পেল বাঘমুণ্ডি থানার পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকায় আকস্মিক অভিযান চালায় একটি বিশেষ পুলিশের দল। পুলিশকে দেখেই এলাকায় শোরগোল পড়ে যায়। বেগতিক বুঝে আনুমানিক ৬০ সিএফটি চোরাই বালি বোঝাই একটি লাল রঙের মাহিন্দ্রা ট্রাক্টর মাদলা গ্রামের কাছে ফেলে রেখে চম্পট দেয় চালক।
পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই বালি সহ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করা হয়েছে। মালিকের খোঁজে একটি নির্দিষ্ট মামলা রুজু করে জোরদার তদন্ত শুরু করেছে বাঘমুণ্ডি থানার পুলিশ।