নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা । শনিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ,গাড়িতে চেপে আসা দুই বাইক আরোহী দুষ্কৃতি মহিলার গলার হার ছিনতাই করে চম্পট দেয়।
পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের মিশন রোডের বাসিন্দা দেবাশীষ দে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পত্রে তিনি পুলিশকে জানান, শনিবার সন্ধ্যায় তাঁর মা শিবানী দে হাঁটতে বেরিয়েছিলেন। ওই সময় একটি মোটর বাইকে দুজন দুষ্কৃতী আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা গলায় থাকা সোনার হারটি ছিনতাই করে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। পাশাপাশি ওই এলাকায় থাকা একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।