ক্রাইম ব্লক

হাসপাতালের শৌচাগার থেকে এক সদ্যোজাতর দেহ, চাঞ্চল্য বলরামপুরে

হাসপাতালের শৌচাগার থেকে এক সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বলরামপুরে। ঘটনাটি ঘটেছে ,রবিবার বলরামপুরের বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের টয়লেটে ।
হাসপাতালের শৌচাগার থেকে এক সদ্যোজাতর দেহ, চাঞ্চল্য বলরামপুরে

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


হাসপাতালের শৌচাগার থেকে এক সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বলরামপুরে। ঘটনাটি ঘটেছে ,
রবিবার  বলরামপুরের বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের  টয়লেটে । ঘটনার জেরে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় পরেশ কর্মকার জানান, "রবিবার সকালে শৌচাগারে গিয়ে দেখি কোণায় একটি শিশুকে পড়ে থাকতে দেখি। আমি নিজে শিশুটিকে স্পর্শ না করে  দ্রুত কর্তব্যরত নার্সদের বিষয়টি জানাই।"

খবর পেয়ে হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা দ্রুত শৌচাগারে ছোটেন। বলরামপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক  সৌমেন মণ্ডল জানান, "সকাল সাড়ে ৮টা নাগাদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা রোগীদের আত্মীয়দের মাধ্যমে খবর পাই যে বাথরুমে একটি সদ্যোজাত শিশু পড়ে আছে। এরপর ডাক্তারবাবু গিয়ে পরীক্ষা করে দেখেন যে শিশুটি মৃত। সেটি একটি পুত্রসন্তান ছিল। বিষয়টি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয়।"
খবর পাওয়ার সাথে সাথেই বলরামপুর থানার পুলিশ বাঁশগড় হাসপাতালে পৌঁছায়। কীভাবে এবং কার মাধ্যমে সদ্যোজাত শিশুটি হাসপাতালের টয়লেটে এলো, তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। হাসপাতালের চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।