সাধারণ খবর ব্লক

বাঘমুন্ডিতে বজ্রপাতে আহত ১ মহিলা

মাঠ থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত এক মহিলা। বুধবার ঘটনাটি ঘটেছে অযোধ্যা পাহাড়ের পিটিদিরি গ্রামে । আহত মহিলার নাম পিঙ্কি সিং মুড়া। তার বাড়ি পিটিদিরি গ্রামেই।
বাঘমুন্ডিতে বজ্রপাতে আহত ১ মহিলা

নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি :  

মাঠ থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত এক মহিলা। বুধবার ঘটনাটি ঘটেছে অযোধ্যা পাহাড়ের পিটিদিরি গ্রামে । আহত মহিলার নাম পিঙ্কি সিং মুড়া। তার বাড়ি পিটিদিরি গ্রামেই।

জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির বাইরে ছিলেন ওই মহিলা। ওই সময় আকাশ কালো করে বৃষ্টি নামে । সাথে শুরু হয় বজ্রপাত । বজ্রপাতে আহত  হন তিনি। ঘটনার পরে  পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।