রাজনীতি ব্লক

অন্নপূর্ণার ধন্যবাদ জ্ঞাপনে বলরামপুর বিধানসভায় মহিলাদের জনস্রোত, হাজির বিধায়ক জলধর

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি যে অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি সরকার। ওই অঞ্চলের প্রতিটি যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যোজনার টাকা নিশ্চিত হতেই গ্রাম জুড়ে শুরু হয় অভিনব এই ধন্যবাদ যাত্রা। দলীয় কর্মসূচির রূপ ছাড়িয়ে তা রূপ নেয় সামাজিক উদযাপনে।
অন্নপূর্ণার ধন্যবাদ জ্ঞাপনে  বলরামপুর বিধানসভায় মহিলাদের জনস্রোত, হাজির বিধায়ক জলধর

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

সরকারি প্রকল্পের সাফল্য নিয়ে পুরুলিয়ার পথে জনপ্রতিনিধিরা। আর সেই সঙ্গে উপভোক্তারা। এবং অবশ্যই তা অন্নপূর্ণা যোজনা। জেলার অন্যান্য বিধানসভার মতো পুরুলিয়ার বলরামপুর বিধানসভাতেও অন্নপূর্ণার ধন্যবাদ জ্ঞাপনে ভিড় উপচে পড়লো। আর সেই উপভোক্তাদের সঙ্গে 
বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। সঙ্গে বিজেপি নেতৃত্ব।
বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো  বলেন,
"আমাদের দল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক ময়দানে অনেকে অনেক প্রতিশ্রুতি দেন।  কিন্তু আমরা যা বলি তা করে দেখাই। আজ চাকলতোড় অঞ্চলের মায়েরা-বোনেরা যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে ধন্যবাদ জানিয়েছেন। এটাই প্রমান করে যে সাধারণ মানুষ তাঁর উপর আস্থা রাখছেন। অন্নপূর্ণা যোজনার প্রতিটি টাকা যোগ্য নারীদের কাছে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। আগামী দিনেও আমরা এভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যাব।"  

পুরুলিয়ার বলরামপুর বিধানসভার অধীনে থাকা চাকোলতোড় অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকেই সেখানকার পরিবেশ ছিল উৎসবমুখর। পঞ্চায়েত এলাকা জুড়ে অন্নপূর্ণা যোজনার সরাসরি আর্থিক সুবিধা পৌঁছতেই স্বতঃস্ফূর্ত কৃতজ্ঞতায় পথে হাঁটলেন শয়ে শয়ে মহিলা। হাতে ব্যানার, পোস্টার এবং মুখে ধন্যবাদ সূচক স্লোগান।  লক্ষ্য ছিল একটাই বিজেপির রাজ্য নেতৃত্ব ও বিশেষ করে শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা।
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি যে অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি সরকার। ওই অঞ্চলের প্রতিটি যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যোজনার টাকা নিশ্চিত হতেই গ্রাম জুড়ে শুরু হয় অভিনব এই ধন্যবাদ যাত্রা। দলীয় কর্মসূচির রূপ ছাড়িয়ে তা রূপ নেয় সামাজিক উদযাপনে।

জঙ্গলমহলের এই প্রান্তিক অঞ্চলে গ্রামীণ মহিলাদের এইভাবে পদ্ম-শিবিরের পক্ষে রাস্তায় নামা এবং ধন্যবাদ মিছিল করা শাসক-বিরোধী দুই শিবিরের জন্যই বেশ তাৎপর্যপূর্ণ এক ইঙ্গিত বহন করছে।