শিক্ষা ব্লক

পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের বইমুখী করতে উদ্যোগ, আড়শা হাইস্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন

নতুন পাঠাগারের উদ্বোধন হল আড়শা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। মঙ্গলবার এই পাঠাগারের উদ্বোধন করেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। এদিন স্কুলের নতুন পাঠাগারের উদ্বোধন করে বিশ্বজিৎ বাবু পাঠাগারের প্রয়োজনীয়তার কথা বলেন।
পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের বইমুখী করতে উদ্যোগ, আড়শা হাইস্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

নতুন পাঠাগারের উদ্বোধন হল আড়শা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। মঙ্গলবার এই পাঠাগারের উদ্বোধন করেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। এদিন স্কুলের নতুন পাঠাগারের উদ্বোধন করে বিশ্বজিৎ বাবু পাঠাগারের প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি শিক্ষার প্রসারে পাঠাগারের উপকারিতার কথাও জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ চট্টোপাধ্যায় জানান, "পাঠাগারে পাঠ্যবই ছাড়াও সাহিত্য, বিজ্ঞান বিভাগের বিভিন্ন ধরনের বই রয়েছে। নতুন ভাবে পাঠাগারটি চালু হওয়ায় ছাত্রছাত্রীরা উপকৃত হবে।" এদিন উপস্থিত ছিলেন আড়শা ১নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর দে, আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় সহ বিদ্যালয়ের প্রাক্তন ও  শিক্ষক শিক্ষিকারা।