নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপির দুই সাংসদের অবমাননাকর উক্তির প্রতিবাদ জানিয়ে রাখী বন্ধন উৎসবে সামিল হল ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী মহিলা সমিতির পুরুলিয়া জেলা কমিটি।
শুক্রবার কোটশিলা বাজারে এই কর্মসূচি পালিত হয়। এ দিন পথচলতি মানুষ ও দোকানদারদের হাতে রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা দেন সমিতির সদস্যরা। একই সঙ্গে নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্রগামী মহিলা সমিতির জেলা সম্পাদক সুজাতা সিনহা, জেলা কমিটির সদস্যা প্রিয়ংবদা সেনগুপ্ত, নিভানি মাহাত, কলাবতী মাহাত প্রমুখ।