রাজনীতি শহর

তৃণমূলী কোন্দলে লাভ কংগ্রেসের, পুরুলিয়া শহরে শক্তিবৃদ্ধি

পুরুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পাপিয়া দাস আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। এর আগেও তৃণমূল থেকে কংগ্রেসমুখী হয়েছেন কাউন্সিলররা।
তৃণমূলী কোন্দলে লাভ কংগ্রেসের, পুরুলিয়া শহরে শক্তিবৃদ্ধি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে পুরুলিয়ায় নিজেদের জমি শক্ত করতে শুরু করল  তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পাপিয়া দাস আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। এর আগেও তৃণমূল থেকে কংগ্রেসমুখী হয়েছেন কাউন্সিলররা। 
এদিন দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা প্রবীণ নেতা নেপাল মাহাতো। তাঁর হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন পাপিয়া দাস।