নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
পিকআপ ভ্যানের ধাক্কা ,বাইক আরোহীকে । ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার বামনিডি গ্রামের অদূরে। পুলিশ জানায় , মৃত বাইক চালকের নাম শিশির মাহাতো (৩২)। তার বাড়ি বরাবাজার থানার পড়শা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন সকালে বাইকে করে বরাবাজার থেকে কাটিনের দিকে যাচ্ছিলেন ওই যুবক। অভিযোগ একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে বেপরোয়া ভাবে তাকে ধাক্কা মারে। জখম অবস্থায় রক্তাক্ত বাইক চালক ছিটকে পড়েন। খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম যুবককে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান । ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয় দুটি গাড়িকে।