নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দা থানার মাঠা গ্রামে। মৃতের নাম কিনুরাম মাহাতো (৩৭)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
সোমবার সকালে বাড়ির ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে টামনা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।