ক্রাইম ব্লক

পুঞ্চায় মেলা দেখতে গিয়ে বাইক খোয়ালেন যুবক

পুঞ্চায় মেলা দেখতে গিয়ে বাইক খোয়ালেন যুবক

 

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

মেলা দেখতে গিয়ে বাইক খোয়ালেন বাঁকুড়ার এক যুবক। ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার চাঁদড়া গ্রামের অদূরে।

বাঁকুড়ার হিড়বাঁধ থানার ধানারাঙ্গী গ্রামের বাসিন্দা হরিসাধন মাহাতো সোমবার পুঞ্চা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।। পুলিশকে ওই যুবক জানান গত ২২ জুন পুঞ্চা থানার  চাঁদড়া গ্রামের অদূরে মেলা দেখতে গিয়েছিলেন। সেখানে পেট্রোল পাম্পের অদূরে তিনি বাইকটি রাখেন। এর পর ভোর রাতে বাড়ি ফেরার সময়   দেখেন যথাস্থানে বাইকটি নেই। অভিযোগের ভিত্তিতে সোমবার পুঞ্চা থানার পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।