ব্লক

কাশিপুরে এক মহিলার ঝু*লন্ত দেহ উদ্ধার

এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। পুলিশ জানায় , মৃতার নাম কামলী টুডু (২৪)। তার বাড়ি কাশিপুর থানার গামারকুড়ি গ্রামে।
কাশিপুরে এক মহিলার ঝু*লন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। পুলিশ জানায় , মৃতার নাম কামলী টুডু (২৪)।  তার বাড়ি কাশিপুর থানার গামারকুড়ি গ্রামে।

জানা গিয়েছে , মঙ্গলবার  বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক  মৃত বলে ঘোষণা করেন। ৬ বছর আগে ওই মহিলার বিয়ে হয়েছিল। ফলে এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।