রাজনীতি ক্রাইম শহর

তৃণমূল প্রাক্তন জেলা যুব সভাপতি গৌরব সিং গ্রেপ্তার, গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার তুষার অবস্তিও

গ্রেপ্তার গৌরব সিং। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে সোমবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে এদিনই গ্রেপ্তার হয়েছে তুষার অবস্তি নামে এক সোশ্যাল ইনফ্লুয়েন্সার। দুজনের বিরুদ্ধেই সমাজ মাধ্যমে উস্কানিমূলক কথাবার্তা বলে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ।
তৃণমূল প্রাক্তন জেলা যুব সভাপতি গৌরব সিং গ্রেপ্তার, গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার তুষার অবস্তিও

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ;


গ্রেপ্তার গৌরব সিং। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে সোমবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে এদিনই গ্রেপ্তার হয়েছে তুষার অবস্তি নামে এক সোশ্যাল ইনফ্লুয়েন্সার। দুজনের বিরুদ্ধেই সমাজ মাধ্যমে উস্কানিমূলক কথাবার্তা বলে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ। এদিকে মঙ্গলবারই জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং কর্মাধ্যক্ষ চরণ পাহাড়ি দাসকে আবার পুরুলিয়া আদালতে তোলা হবে। তাদের আরও পুলিশ রিমান্ডের আবেদন জানাবেন ওই মামলার তদন্তকারী আধিকারিক।

পুরুলিয়ার রাজনীতিতে গৌরব বর্ণময় চরিত্র। ছাত্র জীবনে করতে এসএফআই। পরে সম্পূর্ণ বিপরীত মেরুর বজরঙ দলে সামিল হন। তৃণমূল আমলে হয়েছিলেন গ্রেপ্তার। তারপরই তৃণমূলে যোগ এবং জেলা যুব সভাপতি পদ লাভ। ভোটের আগে নিরন্তর সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করার জন্য বিখ্যাত হয়েছিলেন গৌরব। ফলাফলে তৃণমূলের ভরাডুবির পর নিজেকে শুধরে নেওয়ার চেষ্টাও করেন। কিন্তু শেষরক্ষা হলো না।

অন্যদিকে তুষার 'পাশে আছি পুরুলিয়া' নামের একটি বহুল চর্চিত ফেসবুক পেজের অ্যাডমিন। কারণে অকারণে পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর এবং পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনবরত বিষোদগার করে গেছেন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে হু হু করে তাঁর পেজের জনপ্রিয়তা কমতে থাকে। সমাজমাধ্যমে ধিক্কৃত হতে থাকেন তিনি। শুধু তাই নয়, একটি কোম্পানির হয়ে দেব যখন পুরুলিয়া এসেছিলেন, তখন টিকিট বিতরণ নিয়েও তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিলো নেটিজেনদের।

অশান্তি ছড়ানোর চেষ্টা ছাড়াও কি আর কোন অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে?