ব্লক

টানা বর্ষণে জল ছাড়লো টটকো জলাধার, বিরাট বিপদ বোরোতে!

জলমগ্ন কজওয়ে দুটিতে তীব্র জলস্রোত বইতে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন তাৎক্ষণিকভাবে যানবাহন ও পথচারীদের পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে বরো থানা সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের চারপাশের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
টানা বর্ষণে জল ছাড়লো টটকো জলাধার, বিরাট বিপদ বোরোতে!

 

নিজস্ব প্রতিনিধি, বোরো:

গভীর নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে জলমগ্ন পুরুলিয়ার বরো থানা এলাকা। পরিস্থিতি সামাল দিতে টটকো জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই শিমুলতলা, রঘুনাথপুর এবং জয়পুর, বরো সংযোগকারী দুটি প্রধান কজওয়ে জলের তলায় তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন কজওয়ে দুটিতে তীব্র জলস্রোত বইতে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন তাৎক্ষণিকভাবে যানবাহন ও পথচারীদের পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে বরো থানা সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের চারপাশের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে থমকে দাঁড়িয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক কড়া নজরদারি অব্যাহত।