ক্রাইম ব্লক

কিশোরীকে একা পেয়ে ধর্ষ*ণ, মানবাজারে ধৃত ১

মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃতের ১৪ দিনের জেল হেফাজত হয়। এদিনই নির্যাতিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর বিশেষ আদালতে তোলা হয়। সেখানে সে বিচারকের কাছে গোপন জবানবন্দী দিয়েছে।
কিশোরীকে একা পেয়ে ধর্ষ*ণ, মানবাজারে ধৃত ১

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

এক কিশোরীকে ধর্ষণ ও তার পরিবারের সদস্যদের পেটানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো  মানবাজার থানার পুলিশ। ধৃত বাউল রজকের বাড়ি এই থানা এলাকাতেই।  পুলিশ জানিয়েছে, প্রায় বছরখানেক আগে ওই কিশোরী মাঠে ছাগল নিয়ে গিয়েছিল। অভিযোগ সেখানে তার একাকীত্বের সুযোগ নিয়ে  চাষের জমিতে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। অভিযোগ,  কিশোরীকে হুমকিও দেওয়া হয়েছিল যাতে ঘটনার কথা কাউকে না জানায়।

সম্প্রতি ওই কিশোরীর পরিবারের সঙ্গে ওই ব্যক্তির একটি ঝামেলা হয়। অভিযোগ, পেটানো হয় কিশোরী ও তার মাকে। এরপরেই বছর খানেক আগেকার ঘটনাটি পরিবারের লোকজনকে জানায় ওই কিশোরী। বছর ১৫ র ওই কিশোরীর বাবার অভিযোগে মামলা রুজু হয় পকসো আইনে। রবিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার  পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃতের ১৪ দিনের জেল হেফাজত হয়। এদিনই নির্যাতিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর বিশেষ আদালতে তোলা হয়। সেখানে সে বিচারকের কাছে গোপন জবানবন্দী দিয়েছে।