ক্রাইম ব্লক

কিশোরীকে স্কুল থেকে অপহরণ! বাঘমুন্ডিতে অভিযুক্ত কিশোর

নিখোঁজ ছাত্রীর পিতার দাবি, দুই-তিন দিন ধরে সমস্ত জায়গায় তল্লাশি চালানোর পর তাঁরা জানতে পারেন যে, তাঁদেরই গ্রামের এক প্রতিবেশী কিশোর তাঁর মেয়েকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে গেছে।
কিশোরীকে স্কুল থেকে অপহরণ! বাঘমুন্ডিতে অভিযুক্ত কিশোর

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি

স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ১৬ বছর বয়সী এক কিশোরী। পুরুলিয়ার বাঘমুণ্ডি থানা এলাকার একটি গ্রামের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার দুদিন পর, নিখোঁজ ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই গ্রামেরই এক নাবালকের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে বাঘমুণ্ডি থানার পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  ভোরে মর্নিং স্কুল থাকার কারণে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণীর ওই ছাত্রী। কিন্তু স্কুল ছুটির নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর পরিবারের লোকজন চারদিকে খোঁজখুঁজি শুরু করেন।

নিখোঁজ ছাত্রীর পিতার দাবি, দুই-তিন দিন ধরে সমস্ত জায়গায় তল্লাশি চালানোর পর তাঁরা জানতে পারেন যে, তাঁদেরই গ্রামের এক প্রতিবেশী কিশোর তাঁর মেয়েকে স্কুল থেকে  অপহরণ করে নিয়ে পালিয়ে গেছে।

শনিবার  বাঘমুণ্ডি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মামলা  রুজু করেছে।   অভিযুক্ত কিশোর ও নিখোঁজ কিশোরীর সন্ধানে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে।