নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্ক মানসিকতা গড়ে তুলতে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। রবিবার পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলে এই পরীক্ষা নেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, এ দিন জেলার ৩৫টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। বাংলা ভাষায় প্রায় ৪ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। পাশাপাশি উর্দু ভাষাতেও ১০০ জন ছাত্রছাত্রীও অংশ নেয়। সংগঠনের জেলা সম্পাদক নয়ন মুখার্জি জানান, "ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতেই প্রতি বছরের মতো এ বছরও এই উদ্যোগ। তৃতীয় থেকে নবম শ্রেণীর প্রায় ৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।"