রাজনীতি ব্লক শহর

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সুমিতা সিংহ মল্লের

সুমিতা এর আগে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রীর দায়িত্ব সামলেছেন। ভোটের আগে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনু বাউরি বিজেপিতে যোগ দেওয়ায় সুমিতা দেবীকেই জেলা মহিলা তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছিল।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সুমিতা সিংহ মল্লের

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ঝালদা পুরসভার তৃণমূল সদস্যদের পদত্যাগের ছোঁয়াচে রোগ জেলা পরিষদেও। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন পুরুলিয়া জেলা পরিষদের ৩ নম্বর আসনের নির্বাচিত সদস্যা সুমিতা সিংহ মল্ল। ১১ আগস্ট  জেলা তৃণমূলের সভাপতি হিসেবে রাজীব লোচন সরেনকে উল্লেখ করে তাঁর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুমিতা।

পদত্যাগপত্রে সুমিতা জানিয়েছেন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্যা হওয়ার পাশাপাশি পুরুলিয়া জেলা পরিষদের নির্বাচিত সদস্যা এবং প্রাণী ও মৎস্য বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। শারীরিক অসুস্থতার কারণে তিনি দলের সমস্ত পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে জেলা পরিষদের পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

পত্রে তিনি আরও জানিয়েছেন, পদত্যাগের পর দলের সঙ্গে তাঁর কোনও সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা সভাপতির কাছে অনুরোধও জানিয়েছেন তিনি। যদিও বর্তমানে জেলা সভাপতি নেই রাজীব লোচন সরেন। দলের বিদ্রোহের প্রেক্ষিতে সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেই দাবি) উজ্জ্বল কুমার।